Friday , 31 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ঘন কুয়াশা: রংপুরে সকালেই সড়কে ঝরল ৫ জনের প্রাণ

প্রতিবেদক
AlorDhara24
January 31, 2025 8:28 am

রংপুর মহানগর ও পীরগঞ্জে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সড়কে প্রাণ গেছে পাঁচজনের। এসময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

ঘন কুয়াশার কারণে অন্ধকার থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরের সাতমাথা চায়না হল এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হন।

এতে আহত হন অন্তত চারজন।  নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ কুড়িগ্রাম থেকে রংপুরগামী থ্রি-হুইলারটিকে (তিন চাকার মাহেন্দ্র) ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের  তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে পথঘাট দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অপরদিকে  সকালে নজিরের হাট এলাকায়  রংপুর-বদরগঞ্জ সড়কে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার বড়দরগাও হাইওয়ে থানার সামনে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাস ধাক্কা িদলে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আব্দুস সামাদের ছেলে আসলাম খান (৪৬) নিহত হন। এতে আহত হন ২৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম

দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার অনুরোধ

ইসলামী বিপ্লবের জন্য তার যৌবনের সোনালী সময় তিনি বিনিয়োগ করেছেন

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

নারায়নগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাগ কমিটিতে রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক ঘোষণা

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥