Wednesday , 29 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

প্রতিবেদক
AlorDhara24
January 29, 2025 7:58 am

রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করে।

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

 

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।

 

এ ঘটনায় ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চার ও সালমান এফ রহমান সাত নম্বর এজাহারনামীয় আসামি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে আনন্দ মোহন কলেজ হোস্টেল বন্ধ ঘোষণা

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

নির্বাচনে নিরাপত্তা দিতে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে: আইজিপি

‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত !

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেওয়া হয়েছে চিঠি