Tuesday , 28 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রতিবেদক
AlorDhara24
January 28, 2025 9:29 am

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫০ ও ১৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।

 

এদিন ডিএসইতে ৩৪৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসে চেয়ে প্রায় ২৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

 

 

সোমবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, মা লেক স্পিনিং, বিচ হ্যাচারি, ড্রাগন সোয়েটার, খুলনা প্রিন্টিং, এডিএন টেলিকম,  ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ইস্টার্ন হাউজিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৪টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ারদর।

সোমবার সিএসইতে ৩২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৮ লাখ টাকা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি !

আড়াইহাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই : ফ্লিক

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার