Wednesday , 22 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭৬

প্রতিবেদক
AlorDhara24
January 22, 2025 7:58 am

তুরস্কের জনপ্রিয় একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার হোটেলে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে আগুন লাগে।

তখন সেখানে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন। হোটেলের বাইরের আবরণ কাঠ দিয়ে তৈরি বলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে।

 

 

প্রাথমিকভাবে ১০ জন নিহতের খবর পাওয়া গেলেও, পরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, কয়েক ঘণ্টার মধ্যে এই সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছেছে।

অন্তত দুইজন ভবন থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

আগুন নিভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে।

 

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, হোটেলের মালিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসি

 

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া হোটেলটির পুরো নাম গ্র্যান্ড কারতাল হোটেল। বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই হোটেলটির অবস্থান। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়।

১২ তলার গ্র্যান্ড কারতাল হোটেলে কক্ষের সংখ্যা মোট ১৬১টি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন চলছে

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

অস্ত্র মামলায় সাবেক এমপির ৩ দিনের রিমান্ড মঞ্জুর