Wednesday , 22 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

প্রতিবেদক
AlorDhara24
January 22, 2025 7:53 am

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ এয়ারলাইন্সের বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে হামলার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি চলছিল।

 

সূত্র জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন।

যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

 

এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে কথা হয় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি চলমান।

এর আগে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ড্য়ন করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করেন মমতাজ উদ্দিন মন্তু

স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচি ঘোষণা

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১

বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বেপারীপাড়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি