Tuesday , 21 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

প্রতিবেদক
AlorDhara24
January 21, 2025 11:04 am

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার সময় লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের আঞ্চলিক সড়কের শেখচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ দুপুরের দিকে
ওই তিন স্কুলছাত্র একটি মোটরসাইকেলে করে লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন।

পথে সেকচিলান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত হয় স্বপন।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

 

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে পিএম গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজাকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।