Tuesday , 14 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
AlorDhara24
January 14, 2025 11:12 am

বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা লুটের ঘটনায় চার ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হাদীউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক।

 

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে বাড়াবিল গ্রামে কিস্তির টাকা আদায় করতে যান। দুপুরে আদায়কৃত কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে।

তার মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয় দেখিয়ে আসামিরা টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে রায় করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগী রাজ’কে আওয়ামীলীগের দোসর বানানোর অপচেষ্টা

টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

জনগন যা চায় বিএনপিও তাই চায় -না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার শাহ আলম ভাই স্টক করে মৃত্যু বরণ করেন