Tuesday , 14 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

প্রতিবেদক
AlorDhara24
January 14, 2025 9:22 am

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের এক ব্যবসায়ীর ওপর ককটেল ছুঁড়ে ছয় লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

ওই ব্যবসায়ী হলেন- ফারুক হোসেন। এ ঘটনায় শিমুল হোসেন নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন সারাদিন ব্যবসায়ের টাকা নিয়ে দোকান থেকে বের হন। এসময় দুটি প্রাইভেটকার থেকে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।

এতে বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ফারুক হোসেনের হাত থেকে টাকার ব্যাগ পড়ে যায়।

একপর্যায়ে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে এলে তাকে লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়। এতে শিমুল গুরুতর আহত হন। তবে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা ব্যবসায়ীর টাকা নিয়ে পালিয়ে যায়।

 

ফারুক হোসেন বলেন, দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়েছি এমন সময় প্রাইভেটকার থেকে ৫-৭ জন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এরপর আমার ব্যাগে থাকা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রাতে দুর্বৃত্তরা বিকাশের দোকানদার থেকে কিছু টাকা লুট করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

খাবারের যুগলবন্দিতে মিলবে পুষ্টি বেশি

আজও ফাঁকা ঢাকা: যাত্রীরা খুশি, মন খারাপ পরিবহন শ্রমিকদের

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

যৌথবাহিনীর ওপর হামলা, ডা.কথক ৩ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি