Monday , 13 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

বসুন্ধরা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মতি ও তার ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
January 13, 2025 8:48 am

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা রাজাকারের ছেলে।
ভাটারা থানার পরিদর্শক সুজন হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত আস্থাভাজন ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি স্বপরিবারে আত্মগোপনে চলে যান।
৫ আগস্টের আগে মতিউর রহমান মতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক এর একটি মামলায় কারাভোগ করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

নারায়ণগঞ্জে ‘পরকীয়ার জেরে’ সুমন হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা !

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

রূপগঞ্জের বেদখল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় খুলে দিলেন বিএনপির মনোনিত প্রার্থী

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে