Monday , 13 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

নির্মাতা রায়হান রাফির বাবা মারা গেছেন

প্রতিবেদক
AlorDhara24
January 13, 2025 8:22 am

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আগামীকাল মঙ্গলবার সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা।

 

রায়হান রাফিকে ট্যাগ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি।

আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। ’

 

শেষে তিনি লিখেছেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ। ’

রায়হান রাফির বাবাকে সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাফির বন্ধু সোহাগ।

তিনি বলেন, বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন আঙ্কেল। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ‘

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

জাতিসংঘকে শাপলা চত্বর ও সাইদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

জনগন যা চায় বিএনপিও তাই চায় -না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

স্মৃতিসৌধে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন

সংস্কার ইস্যুতে ইউনূস সরকারের ‘ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি’

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট