Friday , 10 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ বাংলাদেশি আটক

প্রতিবেদক
AlorDhara24
January 10, 2025 8:48 am

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

এসময় তার কাছে থাকা ব্যাগে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার মুদ্রা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে বিজিবি।

জানা গেছে, আটক ফাইম সাইদ ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন ফাইম।

একপর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আট করে বিজিবি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, তিনটি ১০০ ডলারের নোট, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, পাঁচ ৭৩৭ চীনা ইউয়ান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

 

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করে বিজিবি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

বিডিআরের ‘নিরপরাধ’ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব –সেহলী পারভীন

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫৩৯০ মামলা

দুই শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।