Thursday , 9 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মিয়ানমার সীমান্তে চলছে কঠোর নজরদারি

প্রতিবেদক
AlorDhara24
January 9, 2025 2:13 pm

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডসহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, সাম্প্রতিক সময়ে ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে।

আমরা বিজিবি মারফত কিছু সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে জানতে পারি। বড় সমুদ্র সীমানা হওয়ার কারণে অনেক রোহিঙ্গাই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

আবার অনেক সময় জীবন বাঁচাতে তারা মিয়ানমার থেকে অন্য দেশে নৌপথে রওয়ানা হয়। সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভেসে আসার কিছু রিপোর্টও আমরা পেয়েছি।

সীমান্তে আমাদের সব সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সব কিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়।

 

মুখপাত্র জানান, মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকাসমূহ সম্পূর্ণ এলাকা দখল করেছে। এছাড়া আরাকান আর্মি রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি টাউনশিপ দখল করে নিয়েছে বলে আমরা অবগত আছি। অবশিষ্ট তিনটি টাউনশিপ দখলের লক্ষ্যে ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে। তাছাড়া চীন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি দখলে নিয়েছে বলে মিডিয়া মারফত জানা গেছে। মিয়ানমার সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি কর্তৃক দখল করায় সীমান্ত পারাপার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ডসহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

ফের ডিসির বদলিতে নাজির হতে মরিয়া দুর্নীতির বরপুত্র কে এই সিকদার?

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত ০১ জন সন্ত্রাসী গ্রেফতার।

দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

রমজানের শেষ তিন দিন ইতেকাফ করা যাবে?