Thursday , 9 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

প্রতিবেদক
AlorDhara24
January 9, 2025 8:56 am

আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে।

সচিবালয়ে বসে আছে। চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে ছিল, তাদের একজনকেও এখনো আইনের আওতায় আনতে পারেননি।

সচিব, ডিসি, এসপিরা এখনো ড. ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন? এগুলো এখনো উদঘাটন করতে পারেননি কেন?

 

তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন চায়।

তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে। পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে।

 

তিনি আরও বলেন, দেশে এতো ডিজিএফআই, এতো এনএসআই, এতো গোয়েন্দা সংস্থার লোক তারপরও ইউনূস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। সমর্থন দেব। তবে এ সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানি না। তাই যারা কথাবার্তা বলছেন, ভেবে চিন্তে বলেন। ষড়যন্ত্রকারীদের সাহায্য করবেন না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক হত্যা: র‍্যাব-১১’র হাতে আটক ২

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

আবারও ভূমিকম্পের শঙ্কা, ৭ মাত্রার হলে ঢাকায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে পরিদর্শনে মন্ত্রী রবিউল আলম: নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ