Wednesday , 8 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. ব্রাহ্মণবাড়ীয়া
  12. মাল্টিমিডিয়া
  13. রাজনীতি
  14. রূপগঞ্জ
  15. লাইফস্টাইল

‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ ফ্যাক্টচেকিং বাদ দিচ্ছে মেটা

প্রতিবেদক
AlorDhara24
January 8, 2025 10:03 am

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে কোনো পোস্টের সত্য-মিথ্যা যাচাইয়ে স্বাধীন ফ্যাক্টচেকারদের ব্যবহার বাদ দিতে যাচ্ছে প্লাটফর্ম দুটি।

তার বিকল্প হিসেবে এক্স বা সাবেক টুইটারের মত ‘কমিউনিটি নোটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফ্যাক্টচেকিং বন্ধ হচ্ছে। মেটা জানিয়েছে, ইউরোপ অঞ্চলেও জন্য এখনই থার্ড পার্টি ফ্যাকট চেকিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই তাদের।

মঙ্গলবার একটি ভিডিও বার্তা ও একটি ব্লগ পোস্ট করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, ফ্যাক্ট চেকের ক্ষেত্রে যেসব থার্ড পার্টি মডারেটরদের ওপর নির্ভর করা হচ্ছিলো তারা ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ ছিল। তাই তিনি মনে করেন, বাক স্বাধীনতায় ফিরে যাওয়ার সময় হয়েছে।

ধারণা করা হচ্ছে জাকারবার্গ ও তার কোম্পানির নির্বাহীরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। কারণ ট্রাম্প ও তার সহযোগীরা মেটার বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং পলিসি ডানপন্থিদের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করে আসছে।

 

ভুয়া বা বিভ্রান্তিকর পোস্ট স্বাধীন ফ্যাক্টচেকারদের মাধ্যমে যাচাই করতে ২০১৬ সালে মেটার ফ্যাক্ট চেকিং  প্রকল্প চালু হয়েছিল।  যাচাইয়ের পর কোনো পোস্ট অসত্য প্রমাণিত হলে তার ওপর আলাদা করে ট্যাগ যুক্ত করে দিয়ে রিচ কমিয়ে দেওয়া হতো।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস

পুলিশ কবে মানুষের হবে?

হজরত ইবরাহিমের (আ.) ফিলিস্তিনে হিজরত

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান কেরানীগঞ্জের শুভ এখন কোটিপতি !

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান