Monday , 6 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

আড়াইহাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
January 6, 2025 8:16 am

রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জনগণের স্বপ্ব পূরণে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারী রবিবার বিকেল ৫টার সময় উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মো.ইউসুফ আলী ভূইয়া ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময়ে নজরুল ইসলাম আজাদ বক্তব্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিভিন্ন কথা বলছে,এক মাস আর দুই মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে,হাসিনা পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন,বিগত ১৬-১৭ বছর ধরে তারেক রহমানের নির্দেশে এ দেশের আপামর জনগণ ও বিএনপির নেতারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল,সেই আন্দোলনের নাম গণতান্ত্রিক আন্দোলন,তিনি আরও বলেন,এই ২০২৪ সালের আন্দোলনের ঘোষক ও রূপকার জননেতা তারেক রহমান,আর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
আমি এই সরকারকে বলতে চাই,আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন,এ বছর বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে,এভাবে বললে হবে না,নির্দিষ্ট করে সময় বলতে হবে,খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু আমরা রাজপথে ছিলাম,আমরা রাজপথে থাকব। আমরা কখনো হাসিনার মতো পালিয়ে যাব না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন,আড়াইহাজার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

সিদ্ধিরগঞ্জে সশস্ত্র হামলা: নারীসহ ৭ জন আহত, বাড়িঘরে ভাংচুর ও নগদ টাকা–স্বর্ণালংকার লুটের অভিযোগ

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হয়েও মেঘনা ডিপো এলাকায় সালাউদ্দিন মাহাজনের অবাধ বিচরণ প্রশাসন নীরব—ক্ষুব্ধ স্থানীয়রা

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

স্বামীর পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীর নামে সমন জারি

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন