Saturday , 4 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2025 10:08 am

স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বন্দিদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস।

১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।

জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী গণতন্ত্রপন্থিদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। যার ফলে দেশজুড়ে একটি সশস্ত্র বিদ্রোহ সৃষ্টি হয়েছে।

 

রয়টার্স জানিয়েছে, এ বছর মিয়ানমারে নির্বাচন আয়োজন করবে বলছে জান্তা সরকার। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনের পরিকল্পনাকে একটি ভণ্ডামি বলে তীব্র সমালোচনা করেছে।

এদিকে জান্তা সরকারের হাতে বন্দি রয়েছেন দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচি। ৭৯ বছর বয়সী সুচি বর্তমানে ১৪টি অপরাধের অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। যার মধ্যে উসকানি, নির্বাচনে জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগও রয়েছে।

তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অং সান সুচি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দাবি বিসিপির

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

লঞ্চে অতিরিক্ত যাত্রী, ৬০ হাজার টাকা জরিমানা

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা