Saturday , 28 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

শ্যামলীতে ৪৭ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্ধ

প্রতিবেদক
AlorDhara24
December 28, 2024 11:07 am

শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাজা মোল্লা (৩০) মো. ওমর ফারুক (২৩)।

শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

 

ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়।

ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। কাভার্ড ভ্যানটি শ্যামলী টিবি হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করে।

 

 

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য নয় লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

বন্দরে ট্যাংকারের সঙ্গে কনটেইনার জাহাজের সংঘর্ষ

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক