Friday , 27 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সবজিতে স্বস্তি

প্রতিবেদক
AlorDhara24
December 27, 2024 10:33 am

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

দীর্ঘদিন পরে হলেও সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

 

বাজারের ক্রেতা-বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে শিম কেজিতে ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২০ থেকে ২৫ টাকা পিস, বাঁধাকপি ছোট সাইজের ৪০ টাকা পিস, প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো কেজি ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৫০ টাকা, শসা ৬০ টাকা এবং জলপাইয়ের কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ৭০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ১০০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম কেজি ২৫০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা আশা করছেন।

এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা মো. দেলোয়ার বাংলানিউজকে বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ছে, আগামী সপ্তাহে সব ধরনের সবজির দাম আরও কমবে।

সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, দীর্ঘদিন হলেও বাজারে সবজি কিনে স্বস্তি মিলছে।

এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারে আসা দেওয়ান মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, অনেকদিন পর ব্যাগ ভরে সবজি কিনলাম। এই সময়ে আরও দাম কমার কথা ছিল। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির দাম এমন। তবু সহনশীল।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

১২ বছরের দণ্ড থেকে খালাস বিএনপির দুলু

​সাফল্যের অগ্রযাত্রায় এস আই শফিক, উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে পিএম গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু শিগগির

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক

কেনো হঠাৎ ইরান সফরে জেনারেল ফায়াদ আল-রুয়ালি

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম