Thursday , 26 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রতিবেদক
AlorDhara24
December 26, 2024 9:29 am

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বুধবার রাত আড়াইটায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি(যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

 

কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি:

সংঘটিত অগ্নিকান্ডের উৎস ও কারণ উদ্‌ঘাটন। অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না তা উদ্‌ঘাটন।

এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ তৈরি।

 

কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে বলে অফিস আদেশে জানানো হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান