Wednesday , 25 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. ব্রাহ্মণবাড়ীয়া
  12. মাল্টিমিডিয়া
  13. রাজনীতি
  14. রূপগঞ্জ
  15. লাইফস্টাইল

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

প্রতিবেদক
AlorDhara24
December 25, 2024 1:24 pm

আলোরধারা ডেস্ক: 

ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার নামের একটি গার্মেন্টস  কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বুধবার বিকেলে সাড়ে ৪ টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম। এরআগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টসটির নিচতলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে আকস্মিকভাবে মাদার কালার নামের গার্মেন্টস কারখানার গোডাউনে অগ্নিকান্ড শুরু হয়। আগুন দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে ফতুল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফতুল্লার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকতে থাকায় আরো ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, আগুন লাগার পর ফতুল্লার ২টি, নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ডিএডিসহ ২টি ও পাগলার ১টি ইউনিট নিয়ে মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কাপড় ও এক্সেসরিজসহ গোডাউনের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি কমিটি ঘোষণা

ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

চিরকুট উদযাপন’ করে বড় শাস্তির মুখে দিগ্বেশ

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু ||

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত