Monday , 23 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

প্রতিবেদক
AlorDhara24
December 23, 2024 10:16 am
বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

আলোরধারা ডেস্ক: 

মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 একনেক সভার কার্যতালিকা সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সংরক্ষিত বন লাঠিটিলা বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরিবেশ মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটি গত বছরের নভেম্বরে একনেকে অনুমোদন দেওয়া হয়।

জীববৈচিত্র্যের জন্য হুমকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশে অনুমোদিত প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেয় পরিকল্পনা কমিশন। তার পরিপ্রেক্ষিতে একনেক সভায় দেশে তৃতীয় সাফারি পার্ক স্থাপন প্রকল্পটি বাতিলের প্রস্তাব উত্থাপন করা হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ অন্তর্বর্তী সরকারের ৫ম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগে অনুমোদিত এই প্রকল্পটি বাতিলের প্রস্তাব করে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের ৫ম একনেক সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৫টি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে আটটি প্রকল্প অনুমোদনের জন্য এবং পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত ছয়টি প্রকল্প প্রস্তাব একনেক সভাকে অবহিত করার জন্য উপস্থাপন করা হয়।

সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিতসহ উপস্থাপন করা হবে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প, চিলমারী এলাকায় নদীবন্দর নির্মাণ এবং আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প, ‘অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন’ প্রকল্প, ‘রশিদপুর-১১ নম্বর কূপ (অনুসন্ধান রূপ) খনন’, ‘২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ অ্যান্ড ৯’ প্রকল্প, ‘ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফরি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট সংগ্রহ ও স্থাপন’ প্রকল্প এবং ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল

সংস্কার ইস্যুতে ইউনূস সরকারের ‘ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি’

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক

জেলা প্রশাসকের আহবানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে পালিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

এভারকেয়ারে চিকিৎসায় অবহেলা, চবি শিক্ষকের সন্তানের মৃত্যু

রামগতিতে আগুনে পুড়লো ২০ দোকান