Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 10:41 am

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ঘাতক ছেলে মো. রিফাত (১৮)।

ঘটনায় পর থেকে ঘাতক রিফাত পলাতক রয়েছে।

 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর ওই বাড়িতে শোকের মাতম চলছে।

 

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে।

এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পিতা শফিকুল ইসলামের কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য ২ হাজার টাকা দাবি করে। ওই টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা ছেলেকে থাপ্পড় দেয়। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে বাবা মারা যান। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, স্থানীয় উঠতি বয়সের কয়েকজন ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু জাকিরের মন্তব্য রাজু আমার চাচা ইকবাল আমার বন্ধু

শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল

১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত!

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক কাউন্সিলর সাদরিলের শোক

স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলুকে গ্রেপ্তার করে র‌্যাব ১১

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: ১০ হাজার পিস ইয়াবা ও ৬ লক্ষ টাকাসহ দম্পতি গ্রেফতার

জাকাত আদায়ের মাসয়ালা

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ