Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

যমুনার সামনে যেতে বাধা, কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 10:37 am

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে এবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এর আগে ইনকিলাব মঞ্চের মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যেতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে এক পর্যায়ে সেখানে রাস্তায় শুয়ে পড়েন।

 

রোববার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন।

এতে যানবাহনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়।

 

তবে অবরোধকারীরা সংখ্যায় অনেক কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল করছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, তাদের দাবির শুনতে উপদেষ্টাদের কেউ না এলে অথবা তাদের তাদের কয়েকজনকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার ব্যবস্থা না করে দিলে তারা রাস্তা অবরোধ করে এভাবে গণঅনশন করবেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন।

 

এ সময় পুলিশ ও এপিবিএন-এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের রাস্তার একপাশে বসে পড়েন। তবে তখন রাস্তার দুই পাশেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো-

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আমরা আর কোন ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা

হজরত ইবরাহিমের (আ.) ফিলিস্তিনে হিজরত

দেশের চলমান নানা ইস্যুতে বিকালে নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

নতুন দলের ‘সুপার টেন’-এ থাকছেন যারা

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

ভূমি অফিসের কর্তৃত্বের পর ভূমি দখলের নেপথ্যে বিতর্কিত হাতেম

নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি দাপা ইদ্রাকপুরের শাহজামাল

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন