Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 10:48 am

আলোরধারা ডেস্ক:

রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে ২ দিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ ৷ রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন৷

এর আগে গত শুক্রবার বিকেলে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ৷

রোববার আদালতে আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী৷ আদালত জামিন ও রিমাণ্ড শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমাণ্ডের আদেশ দেন বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান৷

গ্রেপ্তার আসামিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)৷

তাদের বিরুদ্ধে গতরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ৷ রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বাদী হয়ে করা ওই মামলায় তাদের মাদক সেবন ও বহনের অভিযোগ আনা হয়৷

এর আগে শুক্রবার ডোপ টেস্টের পর জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, মুবিনের শরীরে অ্যালকোহল ও গাঁজা, মিরাজুলের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে৷ তবে আসিফ চৌধুরীর শরীরে মাদকজাতীয় কিছু পাওয়া যায়নি৷

মাদক মামলায় পুলিশ বলেছে, ঘটনার পর প্রাইভেট কারটি তল্লাশি করে একটি বিদেশী মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে৷

এর আগে শুক্রবার সড়ক পরিবহন আইনে নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর কারণে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে রূপগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা মাসুদ মিয়া৷

গত শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে পূর্বাচল উপশহরের নীলা মার্কেটের সামনে ৩০০ ফুট সড়কে (কুড়িল-কাঞ্চন) পুলিশের তল্লাশি চৌকিতে দাঁড়ানো অবস্থায় প্রাইভেট কারটি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ (২২)৷

গুরুতর আহত হন তার দুই সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা (২২)৷

সর্বশেষ - বাংলাদেশ