Sunday , 22 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

প্রতিবেদক
AlorDhara24
December 22, 2024 10:47 am

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামে বোতাম তৈরির কারখানায় আগুন লাগে।

কারখানার কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এম অ্যান্ড ইউ ট্রিমস্ বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার গুদামে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ শোনা যায়।

পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একজন নিহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদ হাসান জানান, কারখানার কেমিক্যালের গুদামে প্রথমে আগুন লাগে। এ সময় কয়েকটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, ওই বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকার বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে আগুন লাগে। এতে বেশ কয়েকটি বস্তি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তারও আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেদিন সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুরে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে। রেস্তোরাঁ ও সেই ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুনে কোনো হতাহতের খবর মেলেনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের আতংকের আরেক নাম ছিলো আজমেরী ওসমান

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

বিনা খরচে এক ডজন নব দম্পতির বিয়ের আয়োজন

হাজারো বাংলাদেশির অংশগ্রহণে পর্তুগালে বিজয় উৎসব

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ !

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় ৬৩ আইনজীবীর জামিন

বছরের শুরুতে চাপে, শেষে ফুরফুরে বিএনপি