Saturday , 21 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

অবৈধ বাংলাদেশিদের আটক রাখতে ‘ডিটেনশন সেন্টার’ বানাবে মহারাষ্ট্র

প্রতিবেদক
AlorDhara24
December 21, 2024 9:39 am

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করবে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নতমানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রতি অবৈধ বাংলাদেশিসহ, মাদক মামলা, অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক; তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না। তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয়, তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি (বিএমসি) আমাদেরকে ডিটেনশন সেন্টার বা আটক শিবির নির্মাণের জন্য জমি দিয়েছে।

কিন্তু সেই জমি ডিটেনশন সেন্টারের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি।

সুতরাং, মুম্বাইয়ে একটি ভালো আটক কেন্দ্র নির্মাণ করা হবে।

 

এদিকে মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেল জানিয়েছে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছেন তারা।

ওই দম্পতি মুম্বাইয়ে থানে এলাকার কল্যাণে বসবাস করে আসছিল।

 

থানে পুলিশ জানিয়েছে, এই দম্পতি সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক মুস্তাফা মুনশির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাচারের ১৭ লাখ কোটি টাকা ফেরাবে কে

বড় হারে সিরিজও হারালো বাংলাদেশ

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

ওসমানী বিমানবন্দরে ১১ স্বর্ণের বার জব্দ

খালেদা জিয়া’র আত্নার মাগফিরাত কামনায় এড. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

দৈনিক ইয়াদ পএিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন মারা গেছে