Friday , 20 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

প্রতিবেদক
AlorDhara24
December 20, 2024 11:06 am

নাটোরের হালতিবিলের একটি সড়কের পাশ থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের মাঝখানে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও হালতি গ্রামের মাঝখানে একটি পাকা সড়কের পাশে এক যুবরকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানের জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত।

ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর এ স্থানে ফেলে রেখে গেছে।

 

নিহত যুবক হয়তো অটোরিকশাচালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারেন। তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাক হত্যা করে এ স্থানে ফেলে রেখে যেতে পারে।

এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কারা, কি উদ্দেশে, কখন, কীভাবে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শীতলক্ষ্যা নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো: তৌহিদ হোসেন

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ !