Friday , 20 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর মারা গেল ছোট্ট আয়শা

প্রতিবেদক
AlorDhara24
December 20, 2024 11:09 am

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আয়শা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের চরলক্ষ্মীয়া এলাকায় দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আয়শা চরলক্ষ্মীয়া এলাকার মোজাম্মেল হক ফারুকের মেয়ে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের নামাবাজার এলাকার ভাড়া বাসার পাশে আগুন পোহাচ্ছিল আয়শা। এ সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয় সে।

পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ সম্পদ অর্জন: বেনজীর, তার স্ত্রী-কন্যাদের নামে মামলা

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

বড় হারে সিরিজও হারালো বাংলাদেশ

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ