Wednesday , 18 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রতিবেদক
AlorDhara24
December 18, 2024 9:25 am

বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০, সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ ও পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

 

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।

এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরইমধ্যে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেই সঙ্গে ময়দান দখল নিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

নারায়ণগঞ্জ দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ; প্রতিকার পেতে বিবাদীদের থানায় অভিযোগ

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা