Wednesday , 18 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

ট্রাকের চাকায় পিষ্ট হলেন মা, বেঁচে গেল কোলের শিশু

প্রতিবেদক
AlorDhara24
December 18, 2024 9:29 am

বরিশালে ট্রাকের চাকার নিচে পড়ে মায়ের মৃত্যু হলেও বেঁচে গেছে কোলে থাকা ১৩ মাস বয়সী শিশু কন্যা।

দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে বাবার বাড়ির উদ্দেশে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাসুমা খাতুন (২৮) নগরের ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।

 

নিহতের স্বজন আদনান অলি জানান, বাড়ি থেকে চাচার সঙ্গে মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরের টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয় চাচি। নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছালে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

একই সময় বেপরোয়া গতির ট্রাকটি এসে পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ১৩ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চাচি মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়।

তখন ট্রাকটি তার মাথা পিষে দেয়। এতে ঘটনাস্থলে চাচির মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে শিশু কন্যা।

 

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

*জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান*

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’