Tuesday , 17 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ২ দিনের রিমান্ডে

প্রতিবেদক
AlorDhara24
December 17, 2024 10:31 am

রাজধানীর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ সরদার। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকার ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও যোগ দেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে।

গত ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন রিভা। একযুগ ধরে তিনি ছাত্রাবাসে থাকতেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে দীর্ঘ ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে জেল জুলুমের শিকার বিএনপি নেতা মোজাম্মেল

রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল

রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান