Monday , 16 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2024 10:39 am

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার স্বামী সাজ্জাদুল ইসলাম আহত হয়েছেন। হাতহতদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সাজ্জাদুল আলম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে মটমুড়াতে জামাই বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় পেছনে বসা হিরা বেগম সড়কে পড়ে গেলে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্বামী সাজ্জাদুল আলম।

 

 

স্থানীয়রা আহত সাজ্জাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
ওসি বানী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি

সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সকলকে খালাস

রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ভোলায় কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ সোনার বাংলা দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

নারায়ণগঞ্জ-৫ আসনে আলোচনায় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু

তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা