Sunday , 15 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি

প্রতিবেদক
AlorDhara24
December 15, 2024 8:42 am

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মীরা।

কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

কর্মীরা অভিযোগ করে বলেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে।

অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন। এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে হঠাৎ এভাবে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা!

ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা -নারায়ণগঞ্জ রোটে ৮ জোড়া ট্রেনের উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া

সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগী রাজ’কে আওয়ামীলীগের দোসর বানানোর অপচেষ্টা

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি

ভারতে নারীসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার