Saturday , 14 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
AlorDhara24
December 14, 2024 9:54 am

মাগুরায় বেলনগর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি।

 

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতালের প্রকল্পের সমন্বয়ক মো. আশিকুর রহমান, বিডি ফাইনান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ।

বেলনগর গ্রামে রুমা খাতুন নামে একজন প্রসূতি মা বলেন, বেলনগর গ্রামে ঢাকা থেকে ডাক্তার এসে আমাদের ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ দিয়েছে।

এতে আমরা খুশি। কারণ আর্থিক অসুবিধার কারণে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব না।

গ্রামের প্রায় তিন শতাধিক রোগীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অসহায় মানুষ উপকার পেয়েছে।

 

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রশিবির নেতাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

ট্রেনে ঈদযাত্রা: স্কুলব্যাগে মিললো সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা

নারায়ণগঞ্জে পরিদর্শনে মন্ত্রী রবিউল আলম: নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

রাজনীতিবিদ-সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা-বোঝাপড়া থাকলে সমাজ এগিয়ে যায়: জামায়াত আমির

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

ঢাবি উপাচার্যের অব্যাহতি চেয়ে আবেদন