Saturday , 14 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো: তৌহিদ হোসেন

প্রতিবেদক
AlorDhara24
December 14, 2024 9:35 am

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে।

তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে-মেয়েদের প্রাণ যেন আর না ঝরে।

 

ভারতের সঙ্গে সম্পের্কের বিষয়ে তিনি বলেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা কাল

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

বিপদের সময় যা বলতে হবে

নলছিটিতে যৌথবাহিনীর অভিযান: গাঁজা, ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নারায়নগঞ্জ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মাহামুদের বাবার মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া-মিলাদ ও ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ