Saturday , 14 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

প্রতিবেদক
AlorDhara24
December 14, 2024 9:59 am

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেন ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গার আঘাতের পাশাপাশি বিচ্ছিন্ন হলো যুবকের এক পা। বিচ্ছিন্ন হওয়া পা একটি পলিথিনে ব্যাগে ভরে তিন পথশিশু তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনে ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিন পথশিশু আলামিন, জুনায়েদ, ও ইয়াসিন সে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

উদ্ধারকারী শিশুরা জানান, আহত ব্যক্তির নাম জিসান। তিনি তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকে পাশাপাশি ভাঙ্গারির ব্যবসা করেন।

তিনি ঘুমের ট্যাবলেট খাওয়া ছিলেন। ঘুম ঘুম অবস্থায় তিনি রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

আরেকটি পায়ের অবস্থাও তেমন ভালো না। সেটিও পুরোপুরি থেতলে গেছে। এছাড়া মুখমণ্ডল ও মাথায় আঘাত আছে। ট্রেনের ধাক্কায় পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া পা একটি পলিথিন ব্যাগে নিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তারা।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ট্রেনের ধাক্কায় জিসান নামে এক যুবকের অবস্থা আশঙ্কজনক। এ ঘটনায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে: রেহমান সোবহান

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

সাতসকালে ড্রেনে মিলল কিশোরের মরদেহ

মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার

৪০ লাখ মানুষের নারায়ণগঞ্জ বঞ্চিত কেন, প্রশ্ন জামায়াত আমিরের

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার