Friday , 13 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

প্রতিবেদক
AlorDhara24
December 13, 2024 10:16 am

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিমের তিন জেলায়। এতে তাপমাত্রা কমে থার্মোমিটারের পারদ নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আরও কমার আভাস রয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, ভোররাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

 

পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শনিবার সকাল থেকে রোববার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল থেকে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

দাম কমলেও এখনো নাগালের বাইরে ইলিশ

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত !

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নারায়নগঞ্জ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মাহামুদের বাবার মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে দোয়া-মিলাদ ও ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ