Tuesday , 10 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

১২ বছরের দণ্ড থেকে খালাস বিএনপির দুলু

প্রতিবেদক
AlorDhara24
December 10, 2024 9:59 am

২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

দুলুসহ ২৮ জনের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আপিলের পক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।

আপিলের পক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।

 

তিনি জানান, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়।

সে ঘটনায় ওই বছরই একটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনকে আসামি করা হয়।

নাটোরের বিশেষ জজ আদালত ২০০৭ সালের ২৩ আগস্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল কুদ্দুসক তালুকদার দুলুকে ১২ বছর এবং আরও ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। এর বিরুদ্ধে  ২০০৭ সালে আপিল করা হয়।

২৮ জনের আপিল শুনানি শেষে হাইকোর্ট খালাস দিয়েছেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ জন খালাস পেয়েছেন।

 

আইন অনুযায়ী একই ঘটনায় একই ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না। যেহেতু একই ঘটনায় ২০০৪ সালে মামলা হয়েছিল, সেই মামলা চলা অবস্থায় ২০০৭ সালে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় ছয় মাসের মধ্যে বিচার করে সাজা দেওয়া হয়েছিল বলে জানান আইনজীবী আরিফুল ইসলাম।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা!

বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম

ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আমরা পুলিশবান্ধব জনগণ চাই: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

দুই মাস বন্ধ থাকবে পঞ্চগড়ের সব চা কারখানা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ