Tuesday , 10 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

প্রতিবেদক
AlorDhara24
December 10, 2024 10:11 am

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

দোহায় হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন সালেহ আল খোলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে বিশেষ প্রতিনিধি ড. খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ ও প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে অনুষ্ঠেয় এই সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে।

 

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশেষ প্রতিনিধিকে জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিন সালেহ আল খোলাইফি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল বলে অবহিত করেন বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জনগণকে তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও মিশন উপপ্রধান মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

ইসলামী বিপ্লবের জন্য তার যৌবনের সোনালী সময় তিনি বিনিয়োগ করেছেন

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা শফিক এখন যুবদল কর্মী যাচ্ছে বিএনপির মিটিং মিছিলেও

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা

বৈশাখে মোশাররফ করিমের নতুন ছবি, নায়িকা পার্নো মিত্র

৭ বছরের শিশুকে ধর্ষণ, পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা