Sunday , 8 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রতিবেদক
AlorDhara24
December 8, 2024 9:50 am

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে, থাকছে না কোনো পোষ‍্য কোটা।

সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি।

 

উপদেষ্টা রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দরকার সমাজের সকলের সামগ্রিক অংশগ্রহণ।

এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় শিশুদের সাক্ষর করে গড়ে তোলা সম্ভব।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর। কিছু এলাকায় সমস্যা আছে। সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হবে। এ সংক্রান্ত  প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে ১৫০টি  উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে।

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। এতে বিশাল ব্যয় হচ্ছে। কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈমানের পর অপরিহার্য ইবাদত সালাত ও যাকাত’

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় ওলামালীগের সভাপতি গ্রেফতার

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

স্ত্রীসহ নামাজরত অবস্থায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স