Sunday , 8 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

ড. ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

প্রতিবেদক
AlorDhara24
December 8, 2024 7:31 am

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আর ড. ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

পরে মুস্তাফিজুর রহমান খান জানান, শ্রম আদালতে ড. ইউনূসের নামে করা পাঁচটি মামলা গত অক্টোবরে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন করেন।

আদালত শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো।

এর আগে এ মামলাগুলো বাতিলে জারি করা রুল নিষ্পত্তি করে গত ২৪ অক্টোবর পৃথক রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি রোববার খারিজ করে দেন আপিল বিভগ।

২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের নামে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। তারা হলেন আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক। একই বছর হোসাইন আহমেদ ও আব্দুর গফুর নামে দুজনও মামলা করেন।

এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তখন হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করেছিলেন।

পৃথক শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন হাইকোর্ট।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাঃগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান কেরানীগঞ্জের শুভ এখন কোটিপতি !

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ২ দিনের রিমান্ডে

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।