Saturday , 7 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

প্রতিবেদক
AlorDhara24
December 7, 2024 10:05 am

এক মাদকবিক্রেতাকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে গুরুর মোড় সংলগ্ন বেত্রাবতী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

 

আটক কারারক্ষীরা হলেন- মো. মামুন চৌধুরী (কারারক্ষী/৪৩০৪৬) ও এবং মো. রাজন বিশ্বাস (কারারক্ষী/৪২৮৮৮)।

এদের মধ্যে মামুন চৌধুরী ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে।

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি এক মাদকবিক্রেতাকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে রাজনগর গ্রামে গুরুর মোড় সংলগ্ন বেত্রাবতী ব্রিজের ওপর অবস্থান করছিলেন।

এ সময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাফ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

বড় হারে সিরিজও হারালো বাংলাদেশ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা

স্মৃতিসৌধে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা নিবেদন

ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের