Tuesday , 26 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান

প্রতিবেদক
AlorDhara24
November 26, 2024 5:11 pm

স্বৈরাচার পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কেননা, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

 

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

 

গণতন্ত্র রাখা গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে। মানুষের ভোটের অধিকার অর্থাৎ গণতন্ত্র অব্যাহত রাখা গেলে দেশ এগিয়ে যাবে।

 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. অধ্যাপক মওদুদ হোসেন পাভেল।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, সাবেক সংসদ সদস্য রাহেনা আক্তার বানু এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (দপ্তরের দায়িত্বে) আবদুস সাত্তার পাঠোয়ারী প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৫

শতভাগ শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম অব্যাহত – মোঃ মিজানুর রহমান মুন্সী

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

সাবেক প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ

ফের ডিসির বদলিতে নাজির হতে মরিয়া দুর্নীতির বরপুত্র কে এই সিকদার?

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা