Wednesday , 13 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

পাকা পেঁপের যত অজানা উপকার

প্রতিবেদক
AlorDhara24
November 13, 2024 11:35 am

আলোরধারা ডেস্ক:

পেঁপে মূলত পাকা ও কাঁচা দুইভাবেই আমরা খেয়ে থাকি। তবে পাকা পেঁপের অনেক উপকারিতা রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এই ফলটিতে রয়েছে ভিটামিন এ, সি, কে এবং ই।

একই সঙ্গে আরো রয়েছে ম্যাগনেসিয়াম, কপার, পটাসিয়াম, ফসফরাস, ফসফেট, ক্যালসিয়াম, আয়রনসহ প্যান্ট্রোথেনিক এসিড এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। নানাভাবে পাকা পেঁপে আমাদের শরীরের অনেক উপকার করে থাকে—

হজমে সাহায্য করে : বিপাকক্রিয়ায় সাহায্য করে পাকা পেঁপে। পাকা পেঁপেতে থাকে উচ্চমাত্রার ফাইবার ও প্রচুর পানি, তাই কোষ্ঠকাঠিন্য দূর করার ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

 

হার্ট ভালো রাখে : পেঁপেতে পটাসিয়াম, ভিটামিন, ফাইবার থাকায় হার্টের সুরক্ষা করে, আর রক্তনালি পরিষ্কার থাকে। তাই হার্টকে ভালো রাখতে পাকা পেঁপে অনেক উপকারী।

ক্যান্সার দূর করে : পাকা পেঁপেতে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার।

শরীরের ব্যথা দূর করে : পাকা পেঁপেতে থাকে ভিটামিন ‘কে’, যা শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে শরীরের ব্যথা কমায়। হাড় মজবুত হয় এবং ভালো রাখে। অস্টিওপোরোসিসের রোগীদের পাকা পেঁপে খেলে শরীরের ব্যথা দূর হয়।

দৃষ্টিশক্তি ভালো রাখে : পাকা পেঁপে চোখের জন্য অনেক ভালো। অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই এবং কে-এর উপস্থিতির কারণে চোখের দৃষ্টিশক্তি ভালো করে।

চর্বি কমাতে সাহায্য করে : শরীরের চর্বি কমাতে পাকা পেঁপের তুলনা হয় না। এটি প্রচুর ফাইবার সমৃদ্ধ ও কম ক্যালরিযুক্ত। তাই যদি ওজন কমাতে চাই প্রতিদিনের খাদ্যতালিকায় পাকা পেঁপে রাখা জরুরি।

ত্বক ও চুল ভালো রাখে : ত্বকের সমস্যা দূর করার জন্য পাকা পেঁপে অনেক ভালো। এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফল, তাই আমাদের ত্বক ও চুল ভালো রাখতে পাকা পেঁপে অনেক উপকারী। এটি ত্বককে করে লাবণ্যময়ী ও উজ্জ্বল। এ ছাড়া ব্রনের সমস্যা সমাধানে পাকা পেঁপে ভালো কাজ করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বছরের শুরুতে চাপে, শেষে ফুরফুরে বিএনপি

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী

খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর পক্ষ থেকে দোয়ার আয়োজন !

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

না’গঞ্জ-৪ আসনে আপনারা যদি খেজুর গাছ মার্কায় ভোট দেন, সে-ই ভোটটি পরবে ধানের শীষে: রুহুল আমিন

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ড. ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, চলছে তল্লাশি