Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণ

প্রতিবেদক
AlorDhara24
November 12, 2024 10:16 am

আলোরধারা ডেস্ক:

বন্দরে একটি দ্বিতল  ভবনের সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও ১টি মুদী দোকান ব্যাপক  ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক এ কথা জানিয়েছে। 

সোমবার রাত ২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় জনৈক ফিরোজ মিয়ার বিল্ডিং এ ঘটনাটি ঘটে। দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করলেও বন্দর ফায়ার সার্ভিস র্দূঘটনাস্থলে আসেনি বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে দোকান মালিক সুমন চন্দ্র দাস বাদী হয়ে ভবন মালিক ফিরোজ মিয়াকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ঘটনায় সোমবার সকালে ভবন মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিলে রাতে ক্ষতিপুরন দিবেনা বলে জানালে এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত