Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন : সেলিম প্রধান

প্রতিবেদক
AlorDhara24
November 12, 2024 9:45 am

আলোরধারা ডেস্ক:

রূপগঞ্জকে সন্ত্রাস-মাদকমুক্ত করতে পুলিশের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ওয়ান ফ্যামিলির জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। রবিবার (১০ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন সেলিম প্রধান।

স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেলিম প্রধান বলেন, রূপগঞ্জ মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবে। তবে এর জন্য চাই সকলের সহযোগিতা। যারা রাজনীতি করেন তাদের বলবো, দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন। তবে ক্ষমতা আর দেখাইয়েন না। রূপগঞ্জ থানার ওসি পুরো রূপগঞ্জের সবকিছুর দায়িত্বে থাকেন । উনাকে যদি আমরা সবাই সাপোর্ট না করি, উনি ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন না। উনার উপর ক্ষমতা খাটানোর মত ঘটনা যাতে আর না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পুলিশ কর্মকর্তাকে ফোন করে আপনি থ্রেট দেবেন হুমকি দিবেন ধানকে দিবেন এই কাজগুলো করা যাবে না। বাংলাদেশ কোনদিন আর আগের জায়গায় ফেরত যাবে না।

তিনি বলেন, আমার দেখা বিগত ১৫ বৎসর ওসিদের চেয়ে বর্তমান ওসি খুবই ভালো,ওনাকে দিয়েই আগামীর রুপগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পেশিশক্তির বিরুদ্ধে কাজ করবেন বলে বিশ্বাস করি, আগামিতে রুপগঞ্জকে বেষ্ট কিছু উপহার দিবেন। উনি রূপগঞ্জের সর্বশ্রেষ্ঠ ওসি।

রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, সেলিম ভাই আমাদের কাছে একটি স্বারকলিপি প্রদান করেছেন। ওনার স্বারলিপি হাতে পেয়েছি, ওনার সমস্যা গুলো আইনের মাধ্যমে সমাধান করা হবে। রূপগঞ্জে কোন মাদক, সন্ত্রাস থাকবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু শিগগির

দ্বিতীয় দিনেও সূর্যের দেখা নেই, মাদারীপুরে কনকনে ঠান্ডায় দুর্ভোগ

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

শীতে সুস্থ থাকতে পাতে রাখুন

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন