Monday , 11 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

শারজায় শেষ ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজ

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 9:36 am

আলোরধারা ডেস্ক:

আরও একটি দুঃসংবাদ সংযুক্ত আরব আমিরাত থেকে। কুঁচকির চোট শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

 

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

মুশফিকের পর নাজমুল—ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘুষ–দালালমুক্ত প্রশাসনের আহ্বান এমপি হাসনাত আবদুল্লাহর

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

লাঙ্গলবন্ধের জুকিপাড়ায় মোজাম্মেলের রমরমা মাদক ব্যাবসা

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

শিমরাইল মোড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিএম সুমন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: ১০ হাজার পিস ইয়াবা ও ৬ লক্ষ টাকাসহ দম্পতি গ্রেফতার