গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান শুরু করে। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে দীর্ঘ ৫ ঘণ্টা ব্যাপী এই অভিযান চলে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাদের আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।
আটককৃতদের পরিচয়: ১. মো: গিয়াস মল্লিক (৩৫): নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে।
২. সোহরাব আকন (৩৫): ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আন্দিরপড়ি এলাকার সোবহান আকনের ছেলে।
উদ্ধারকৃত মালামাল: অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, যৌথবাহিনী আটককৃতদের থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে প্রেরণ করা হবে।