প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:১৩ পি.এম
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সেলাই মেশিন উপহার
নিজস্ব সংবাদদাতাঃ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণী আশা মনিকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির একটি সেলাই মেশিন উপহার দেন।
অন্ধ বাবা ও সীমিত আয়ে পরিবারের হাল ধরতে এবং নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছার স্বীকৃতি হিসেবে তাকে এ-ই সহায়তা প্রদান করা হয়।
পারিবারিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি আশা মনি। তার বাবা দৃষ্টিপ্রতিবন্ধী এবং ভাই একটি ছোট চাকরি করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেলাই কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রবল ইচ্ছা ছিলো তার। আশা মনি'র এ-ই আগ্রহ ও চেষ্টার প্রতি সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন- বর্তমান সরকার স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নানা কার্যক্রম পরিচালনা করছে। যে-সব পরিবারে উপার্জনক্ষম সদস্য কম, তাদের খুঁজে বের করে আর্থিক সহায়তা ও বিভিন্ন কর্মসংস্থান মূলক উপকরণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ ও কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণে উত্তীর্ণদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন- কেবল সেলাই মেশিন দেওয়াই নয়, আশা মনিকে সরকারী কোনো প্রতিষ্ঠান থেকে আরও উন্নত প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে তিনি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। এ-সব সরকারী উদ্যোগ মাঠপর্যায়ে কতটা কার্যকর হচ্ছে, তা তদারকি করতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে পরবর্তীতে আশা মনি'র বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। উপহার হিসেবে পাওয়া সেলাই মেশিনটি যত্নসহকারে ব্যবহার করে, আশা মনি নিজের দক্ষতার বিকাশ ঘটাবেন এবং পরিবারে সচ্ছলতা ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরী করবেন।
এমনই প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক আরও বলেন- সমাজে যারা স্ব-উদ্যোগে এগিয়ে যেতে চান, কিন্তু সুযোগের অভাবে পারছেন না। তাদের চিহ্নিত করা, প্রশাসনের পক্ষ থেকে এমন সহায়তা অব্যাহত থাকবে।
একটি সেলাই মেশিন উপহার গ্রহণ করে আশা মনি বলেন- মাননীয় জেলা প্রশাসক স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাকে এ-ই সেলাই মেশিনটি উপহার দিয়েছে। ও-ই সময় তিনি অত্যান্ত আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
Alordhara24news