Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁয়ে ছিনতাই চেষ্টার কবলে সাবেক কাউন্সিলর খোরশেদের গাড়ি

প্রতিবেদক
AlorDhara24
May 23, 2026 1:37 pm

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের গাড়িতে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে এ ঘটনা ঘটে। তবে সহযাত্রীদের সাহসিকতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জানা যায়, নোয়াখালীতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে রাত আনুমানিক ৮টার দিকে মেঘনা ও দাউদকান্দি সেতুর মাঝামাঝি এলাকায় যানজটে আটকে পড়ে তাদের গাড়ি। গরমের কারণে গাড়ির জানালা খোলা ছিল। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত গাড়ির কাছে এসে চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় গাড়িতে থাকা সহযাত্রীরা চিৎকার শুরু করলে এবং একজন নিচে নেমে প্রতিরোধ গড়ে তুললে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কেউ আহত হননি এবং কোনো মালামাল খোয়া যায়নি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খোরশেদ ঘটনাটি নিশ্চিত করেন। তিনি মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বছরের শুরুতে চাপে, শেষে ফুরফুরে বিএনপি

মরদেহ উদ্ধারের ৫ মাস পর জানা গেলো ধর্ষণের তথ্য

ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

আর্জেন্টিনা ফাইনাল জিতলে আবার বিয়ে করবেন পরীমণি

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

আড়াইহাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

error: Content is protected !!